ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

গঙ্গাচড়ায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদান

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারকে জরুরি খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডহরা এলাকায় এসব পরিবার সরকারি সহায়তা লাভ করে। তবে, ঘর মেরামতের জন্য প্রয়োজনীয় ঢেউটিন না পাওয়ায় ক্ষতিগ্রস্তরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

শুক্রবার গভীর রাতে আকস্মিক ঘূর্ণিঝড় ও তীব্র শিলাবৃষ্টির কারণে ইউনিয়নের ৭, ৮ ও ২ নম্বর ওয়ার্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে শতাধিক পরিবারের বসতঘরের টিনের চাল উড়ে যায় এবং অনেক ঘর শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। অনেক পরিবার রাতারাতি ঘর ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয় এবং বর্তমানে তারা মানবেতর জীবনযাপন করছেন।

শনিবার (১৮ এপ্রিল) গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সজিবুল করীম জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং ঢেউটিন বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে দ্রুত ঢেউটিন বিতরণ করা হবে।

ক্ষতিগ্রস্তরা খাদ্য সহায়তা পেয়ে কিছুটা স্বস্তি পেলেও, তাদের সবচেয়ে বড় সংকট এখন বসবাসের উপযোগী ঘর। তারা দ্রুত ঢেউটিন সরবরাহের মাধ্যমে ঘর মেরামতের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণের দুয়ার উন্মোচন: এসএমই ফাউন্ডেশন ও প্রাইম ব্যাংকের ঐতিহাসিক চুক্তি

গঙ্গাচড়ায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদান

আপডেট সময় : ০৫:৩৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬