সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে কারিগরি শিক্ষাঙ্গণের জনপ্রিয় প্রতিযোগিতা ‘স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন’-এর সিলেট আঞ্চলিক পর্ব। গত ১৭ এপ্রিল ২০২৬ তারিখে এই প্রতিযোগিতায় সিলেট অঞ্চলের ১৪টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের ৪২টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।
প্রতিযোগিতা থেকে সেরা তিনটি উদ্ভাবনী প্রকল্প জাতীয় পর্বের জন্য নির্বাচিত হয়েছে। এগুলো হলো: ‘স্মার্ট হোম ইকো সিস্টেম’ (সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট), ‘ফেস ডিটেক্টর’ (মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট) এবং ‘স্মোক এন্ড ফিউম কনট্রোলিং ওয়েল্ডিং হেলমেট’ (হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ)।
কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশ এবং নতুন আবিষ্কারগুলোকে সবার সামনে তুলে ধরার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্প এই প্রতিযোগিতার আয়োজন করে।
দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জনাব মোঃ দাউদ মিয়া এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার জনাব খান মোঃ রেজা-উন-নবী।
রিপোর্টারের নাম 





















