ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সামাজিক অবক্ষয় রুখতে শক্তিশালী আন্দোলন গড়ার আহ্বান: এমপি বাবুল

ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, ‘তরুণ প্রজন্ম এবং শিক্ষাব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায়, তবে জাতির ভবিষ্যৎ ধূলিস্মাৎ হয়ে যাবে। সর্বনাশা মাদক আমাদের তরুণদের গ্রাস করছে এবং এটি জাতিকে রক্ষা করা সম্ভব নয় যদি না এটি নির্মূল করা যায়।’ তিনি আরও বলেন, ইভটিজিং, অনলাইন জুয়া এবং চাঁদাবাজি আমাদের সমাজকে ভেতর থেকে ক্ষয় করে ফেলছে। এই অবক্ষয়ের বিরুদ্ধে এখনই একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

শনিবার (১৮ এপ্রিল) সদরপুর স্টেডিয়ামে ফরিদপুর জেলা পুলিশ ও সদরপুর থানা পুলিশের আয়োজনে এক বিশেষ সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

এমপি বাবুল তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরাই জাতির ভবিষ্যৎ। তোমাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। সব ধরনের সামাজিক কুপ্রভাব থেকে নিজেদের দূরে রাখতে হবে।’ সভায় তিনি উপস্থিত অভিভাবক, শিক্ষার্থী ও সাংবাদিকদের কাছ থেকে মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক অবক্ষয় রোধে সরাসরি মতামত ও পরামর্শ গ্রহণ করেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনের পথে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বর্তমানে প্রধান অন্তরায়। আইনি ব্যবস্থার পাশাপাশি প্রতিটি ঘর থেকে যদি প্রতিরোধের আওয়াজ ওঠে, তবেই এই অপরাধগুলো নির্মূল করা সম্ভব হবে।’ সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মিন্টু বিশ্বাস, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া এবং সদরপুর সরকারি কলেজের অধ্যাপক সাইফুল ইসলাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোমালি রেফারির ভিসা জটিলতা: ধৈর্য ধরার আহ্বান ফিফা সভাপতির

সামাজিক অবক্ষয় রুখতে শক্তিশালী আন্দোলন গড়ার আহ্বান: এমপি বাবুল

আপডেট সময় : ০৪:৩১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬