ঢাকা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

দেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, দেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে এবং রাজনৈতিক সকল দলের মধ্যে একটি সুসম্পর্ক বিদ্যমান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও জন-আকাঙ্ক্ষা সরকার পূরণ করবে।

শনিবার ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, বিশ্ব বাংলাদেশকে অর্থনীতি ও সামরিক শক্তির দিক থেকে ছোট করে দেখলেও, গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দৃষ্টি আকর্ষণ করেছে। দেশে দলমত নির্বিশেষে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং রাজনৈতিক মতাদর্শের কারণে যেন কোনো মানুষ হেনস্তার শিকার না হয়, সেদিকেও সরকার গুরুত্ব দিয়েছে। তিনি আরও বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ে ২০২৪ সালের আন্দোলন বিশ্বে স্মরণীয় হয়ে থাকবে।

স্পিকার আরও বলেন, দেশের জনগণ গণতন্ত্র ও রাজনৈতিকভাবে সচেতন, তারা কোনো স্বৈরাচার মেনে নেয় না। অত্যাচার, নিপীড়ন, গুম, খুন এবং নানাবিধ নির্যাতন সহ্য করার পর ১৮ বছর পর আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, যা নিয়ে দেশের মানুষ গর্ববোধ করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন, আমরা ভোলাবাসীর আহ্বায়ক, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলমসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

দেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে: স্পিকার

আপডেট সময় : ০৪:২৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬