ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

হরমুজ প্রণালিতে কড়াকড়ি আরোপের ঘোষণা ইরানের, বিশ্বজুড়ে উদ্বেগ

ইরান আবারও হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ কড়াকড়ি করার ঘোষণা দিয়েছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) যৌথ সামরিক কমান্ড জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধের কারণে প্রণালির পরিস্থিতি ‘পূর্বের অবস্থায়’ ফিরে গেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইরনা সূত্রে জানা গেছে, আইআরজিসি অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র তথাকথিত অবরোধের আড়ালে জলদস্যুতা ও সামুদ্রিক চুরির মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, এই পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী এখন সশস্ত্র বাহিনীর ‘কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে’ রয়েছে এবং কৌশলগত এই জলপথে চলাচল আগের মতো সীমাবদ্ধ করা হয়েছে। আইআরজিসি আরও সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্র ইরানগামী জাহাজগুলোর জন্য পূর্ণ নৌচলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার না করা পর্যন্ত প্রণালির ওপর এই কঠোর নিয়ন্ত্রণ বহাল থাকবে।

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মা-মেয়ের গণধর্ষণ: উদ্বেগ প্রকাশ আসকের

হরমুজ প্রণালিতে কড়াকড়ি আরোপের ঘোষণা ইরানের, বিশ্বজুড়ে উদ্বেগ

আপডেট সময় : ০৩:২১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬