মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে যে আশাবাদী মন্তব্য করেছেন, তা একটি ‘বাস্তব সম্ভাবনার ইঙ্গিত’ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে, তারা এও বলছেন যে বিষয়টি এখনো বেশ অনিশ্চিত এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখনো অমীমাংসিত রয়ে গেছে।
দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি আল জাজিরাকে বলেন, ট্রাম্পের বক্তব্য কিছুটা অতিরঞ্জিত মনে হলেও এতে আশাবাদী হওয়ার মতো কিছু কারণ অবশ্যই রয়েছে। তিনি মনে করেন, ট্রাম্পের আত্মবিশ্বাসী মন্তব্য এবং দীর্ঘ সময় ধরে সমাধানের পথ খোঁজার প্রচেষ্টা ইঙ্গিত দেয় যে তিনি একটি চুক্তি সম্পাদনে আন্তরিক হতে পারেন। এলমাসরি বলেন, “যদি তিনি সত্যিই আন্তরিক হন, তাহলে একটি চুক্তির বাস্তব সম্ভাবনা রয়েছে।”
তবে, তিনি সতর্ক করে দিয়ে বলেন যে যুক্তরাষ্ট্র ও ইরান এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি এবং তাদের অবস্থান এখনো বেশ দূরে। কিন্তু, যদি উভয় পক্ষ কিছু বিষয়ে আপস করতে রাজি হয়, তবে চুক্তির একটি সুযোগ তৈরি হতে পারে। সবশেষে, তিনি মন্তব্য করেন যে বর্তমান পরিস্থিতিতে নিশ্চিত উত্তরের চেয়ে প্রশ্নই বেশি।
রিপোর্টারের নাম 


















