ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

গাজীপুরে মাদরাসাছাত্রী অপহরণ: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক ১৫ বছর বয়সী মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটি অবিলম্বে অপহরণকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে।

শনিবার এক গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এই উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, গত বুধবার বিকেলে মসজিদের ইমাম বাবার গলায় পিস্তল ঠেকিয়ে সন্ত্রাসীরা ওই ছাত্রীকে অপহরণ করে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও পুলিশ প্রশাসন অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এই ঘটনাকে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, বর্তমান সরকার দেশের নারী সমাজের নিরাপত্তা রক্ষায় ব্যর্থ। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে সন্ত্রাসীরা দিনের আলোয় বাবার কাছ থেকে মেয়েকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটাতে পারছে। তিনি দ্রুততম সময়ের মধ্যে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া এবং অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোমালি রেফারির ভিসা জটিলতা: ধৈর্য ধরার আহ্বান ফিফা সভাপতির

গাজীপুরে মাদরাসাছাত্রী অপহরণ: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ

আপডেট সময় : ০২:১১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬