ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তির মহড়া: লোহিত সাগরে বিশ্বের বৃহত্তম রণতরি

বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড ফোর্ড’ আবারও মধ্যপ্রাচ্যের জলসীমায় অবস্থান নিয়েছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রণতরিটি বর্তমানে লোহিত সাগর অঞ্চলে মোতায়েন রয়েছে। এর আগে এটি সুয়েজখাল অতিক্রম করে ডেস্ট্রয়ার ইউএসএস মাহান এবং ইউএসএস উইনস্টন চার্চিলের সঙ্গে এই অঞ্চলে প্রবেশ করে।

এর আগে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থানকালে রণতরিটির একটি লন্ড্রি কক্ষে আগুন লাগার ঘটনায় মেরামতের জন্য সাময়িকভাবে ফিরে যেতে হয়েছিল। বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করার অংশ হিসেবে এই মোতায়েন সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি আরবসাগর অঞ্চলে ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ এবং দক্ষিণ আফ্রিকার উপকূলের কাছে ‘ইউএসএস জর্জ বুশ’ রণতরিও সক্রিয় রয়েছে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, জেরাল্ড ফোর্ড রণতরিটি ভিয়েতনাম যুদ্ধের পর দীর্ঘতম সময় ধরে মোতায়েন থাকার রেকর্ড সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে মার্কিন নৌবাহিনীর এই ক্রমবর্ধমান উপস্থিতি ওই অঞ্চলের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় ব্যাপক জনসমাগমের আহ্বান স্পিকারের

মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তির মহড়া: লোহিত সাগরে বিশ্বের বৃহত্তম রণতরি

আপডেট সময় : ০১:০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬