ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা এরদোয়ানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তুরস্কে আয়োজিত আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের এক ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের নেওয়া বিভিন্ন কূটনৈতিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এরদোয়ান। তিনি জানান, আঙ্কারা সব সময় পাকিস্তানের এই শান্তি প্রচেষ্টাকে সমর্থন দিয়ে যাবে।

বৈঠকে দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল ভূ-রাজনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তুরস্কের ভ্রাতৃত্বপূর্ণ আচরণের জন্য এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে তুরস্কের ভূমিকার ওপর জোর দেন। উভয় নেতা পাকিস্তান ও তুরস্কের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন। এর আগে শেহবাজ শরিফ সৌদি আরব ও কাতার সফর শেষে তুরস্ক পৌঁছান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধকালীন উত্তেজনার মাঝেও হরমুজ প্রণালীতে রেকর্ড সংখ্যক জাহাজ চলাচল

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা এরদোয়ানের

আপডেট সময় : ০১:০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬