ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা দিলেও পরিস্থিতির অনিশ্চয়তা ও পরস্পরবিরোধী তথ্যের কারণে অনেক জাহাজ এখনও এই জলপথ ব্যবহার করতে দ্বিধাগ্রস্ত। টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক পরিবহন বিশেষজ্ঞ জন-পল রোদ্রিগ জানিয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পার্লামেন্ট স্পিকারের ভিন্নধর্মী বার্তার ফলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো ঝুঁকি নিতে চাচ্ছে না।
বিশেষজ্ঞদের মতে, বড় শিপিং কোম্পানিগুলো তখনই এই রুট ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করবে, যখন ইরান সব ধরনের নিয়ন্ত্রণ ও বাধা পুরোপুরি তুলে নেবে। বর্তমানে হরমুজ প্রণালি নিয়ে যে অস্থিতিশীলতা বিরাজ করছে, তা বিশ্ব বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























