পারস্য উপসাগর ও ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ শুরু হওয়ার পর থেকে অন্তত ২১টি জাহাজ ইরানে ফিরে গেছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়। সেন্টকমের দাবি অনুযায়ী, গত ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে মার্কিন কড়াকড়ি আরোপের পর এসব জাহাজ তাদের গন্তব্য বদলে পুনরায় ইরানের দিকে ফিরে যায়।
অন্যদিকে, ইরান দাবি করেছে যে তারা হরমুজ প্রণালি সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত রেখেছে। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের নৌ-অবরোধ তুলে না নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হতে পারে।
বর্তমানে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে বিভিন্ন জাহাজ কোম্পানি চরম সতর্কতা অবলম্বন করছে। জানা গেছে, শুক্রবার এই রুট দিয়ে খুব সামান্য সংখ্যক বাণিজ্যিক জাহাজ যাতায়াত করেছে, যা এই অঞ্চলের ক্রমবর্ধমান উত্তজনাকেই স্পষ্ট করছে।
রিপোর্টারের নাম 






















