ইরানের বর্তমান নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের এক নতুন মোড় আসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে শীঘ্রই একটি বড় ধরনের চুক্তিতে পৌঁছানোর বিষয়ে নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছি এবং আমি তা গ্রহণ করতে ইচ্ছুক।’
ট্রাম্প দাবি করেন, ইরানের বর্তমান নেতাদের সঙ্গে তাদের অত্যন্ত ইতিবাচক সম্পর্ক গড়ে উঠছে। তিনি মনে করেন, বর্তমান প্রশাসন আগের তুলনায় অনেক বেশি আলাদা এবং তাদের সঙ্গে কাজ করার পরিবেশ তৈরি হয়েছে। ট্রাম্পের মতে, ইরানের বর্তমান শাসনব্যবস্থায় এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যা একটি টেকসই চুক্তির পথ প্রশস্ত করছে।
দীর্ঘদিনের বৈরী সম্পর্কের পর ট্রাম্পের এই ইতিবাচক মন্তব্য আন্তর্জাতিক মহলে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, ‘আমি মনে করি আমাদের মধ্যে একটি সফল চুক্তি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।’ তবে এই চুক্তির শর্তাবলি বা রূপরেখা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ট্রাম্পের এই অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি করে কি না, সেটিই এখন দেখার বিষয়।
রিপোর্টারের নাম 






















