ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন করা যাবে এসএসসি পাসেই

জনবল নিয়োগের লক্ষে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি ১১টি ভিন্ন ভিন্ন পদে মোট ১৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। এই নিয়োগ প্রক্রিয়ায় ন্যূনতম এসএসসি পাস প্রার্থীরাও নির্দিষ্ট কিছু পদে আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া গত ২ এপ্রিল থেকে শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের সময় প্রার্থীর ৩০০-৩০০ পিক্সেল সাইজের রঙিন ছবি এবং ৩০০-৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। নারী ও পুরুষ উভয় ধরনের প্রার্থীই যোগ্যতা অনুযায়ী পদগুলোতে আবেদন করতে পারবেন।

আবেদন ফি হিসেবে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৪ থেকে ৯ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১০ থেকে ১১ নম্বর পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে। আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এই ফি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মঞ্চে জ্যাকেটের হাতায় বাংলাদেশকে তুলে ধরলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন করা যাবে এসএসসি পাসেই

আপডেট সময় : ১১:৫২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬