ঢাকা ০১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সিলেটে জরুরি সংস্কার কাজ: শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জরুরি রক্ষণাবেক্ষণ ও সঞ্চালন লাইনের উন্নয়ন কাজের জন্য আজ শনিবার সিলেট মহানগরের বেশ কিছু এলাকায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ১১ কেভি ফিডারের আওতায় ট্রান্সফরমার মেরামত ও সঞ্চালন লাইনের জরুরি কাজের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হবে। বিদ্যুৎহীন এলাকার তালিকায় রয়েছে—চালিবন্দর, কাষ্টঘর, সোবহানীঘাট, বিশ্বরোড, জেল রোড, বন্দরবাজার, আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট ও লালদীঘির পাড়।

এছাড়া ডাকবাংলা রোড, বুরহান উদ্দিন মাজার এলাকা, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর, মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর ও পীরেরচক এলাকায় বিদ্যুৎ থাকবে না। নির্ধারিত সময়ের আগে মেরামত কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ: ময়মনসিংহ মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সিলেটে জরুরি সংস্কার কাজ: শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

আপডেট সময় : ১০:৪৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬