ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সিআরবিতে ফের হাসপাতাল নির্মাণের তোড়জোড়: হুমকির মুখে ১৮৩ প্রজাতির ‘ঔষধি উদ্ভিদ’

চট্টগ্রামের ফুসফুস হিসেবে পরিচিত সিআরবি (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) এলাকাটি কেবল একটি বনভূমি নয়, এটি যেন এক ‘জীবন্ত ফার্মেসি’। দীর্ঘ চার মাসের এক গবেষণায় এখানে ১৮৩ প্রজাতির বিরল ও মূল্যবান ঔষধি উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে, যা ক্যানসার, হৃদরোগ, উচ্চরক্তচাপ ও জন্ডিসের মতো জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে এই প্রাকৃতিক সম্পদের বুক চিরে আবারও ৫০০ শয্যার হাসপাতাল ও ১০০ আসনের মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

পরিবেশ রক্ষা ও নাগরিক আন্দোলনের মুখে চার বছর আগে স্থগিত হওয়া এই প্রকল্পটি নতুন করে চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রস্তাবিত এলাকাটি পরিদর্শনে আজ চট্টগ্রামে আসছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। পরিবেশবিদ ও গবেষকদের মতে, সিআরবিতে হাসপাতাল নির্মিত হলে এই অঞ্চলের অনন্য প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য চিরতরে ধ্বংস হয়ে যাবে।

২০২২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এক গবেষণায় দেখা যায়, সিআরবি এলাকায় মোট ২২৩ প্রজাতির উদ্ভিদ রয়েছে। এর মধ্যে ১৮৩টিই ঔষধি গুণসম্পন্ন। এছাড়া এখানে শতবর্ষী গর্জন ও শিরীষসহ ৮৮টি বিশালাকার বৃক্ষ রয়েছে, যা নগরের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গবেষকদের মতে, সিআরবি কেবল একটি সবুজ এলাকা নয়, এটি প্রকৃতির এক অমূল্য চিকিৎসাকেন্দ্র যা রক্ষা করা জরুরি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করছে সরকার, সুবিধা পাবে প্রাথমিক থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা

সিআরবিতে ফের হাসপাতাল নির্মাণের তোড়জোড়: হুমকির মুখে ১৮৩ প্রজাতির ‘ঔষধি উদ্ভিদ’

আপডেট সময় : ১০:৪৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬