ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

৪৮ দিন পর হরমুজ প্রণালি অতিক্রম করছে ‘বাংলার জয়যাত্রা’

দীর্ঘ ৪৮ দিন মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ জলসীমায় আটকে থাকার পর অবশেষে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। ইরান বাণিজ্যিক জাহাজের জন্য এই পথ খুলে দেওয়ার ঘোষণা দেওয়ার পর শুক্রবার রাত ৯টার দিকে জাহাজটি পুনরায় যাত্রা শুরু করে। বিএসসি-র ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, শুক্রবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি প্রণালিতে প্রবেশ করেছে এবং রাত ৩টা নাগাদ এটি সম্পূর্ণভাবে প্রণালি অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান-আমেরিকা ও ইসরায়েল উত্তেজনা শুরু হলে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেয় তেহরান। এর ফলে জাহাজটি সৌদি আরবের রাস আল খায়ের বন্দরে ৩৭ হাজার টন সার নিয়ে আটকা পড়ে। গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে জাহাজটি রওনা দিলেও ১০ এপ্রিল ট্রানজিট ক্লিয়ারেন্স না পাওয়ায় আবারো থমকে দাঁড়াতে হয়। বিএসসি জাহাজটির নিরাপত্তা নিশ্চিত করতে শুরু থেকেই সতর্ক অবস্থান গ্রহণ করেছিল। অবশেষে পরিস্থিতির উন্নতি হওয়ায় দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ‘বাংলার জয়যাত্রা’ তার গন্তব্যের পথে সফলভাবে অগ্রসর হচ্ছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

৪৮ দিন পর হরমুজ প্রণালি অতিক্রম করছে ‘বাংলার জয়যাত্রা’

৪৮ দিন পর হরমুজ প্রণালি অতিক্রম করছে ‘বাংলার জয়যাত্রা’

আপডেট সময় : ০৭:৫৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬