ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চবিতে সাংবাদিকসহ ৪ শিক্ষার্থীকে মারধর, উত্তাল ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাংবাদিকসহ চার শিক্ষার্থীর ওপর স্থানীয়দের বর্বরোচিত হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন। এসময় তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে চবি শিক্ষার্থীরা স্থানীয়দের হাতে নানাভাবে হেনস্তা ও হামলার শিকার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি থাকলেও বিপদের সময় তাদের কোনো উপস্থিতি লক্ষ্য করা যায় না বলে দাবি করেন ছাত্র প্রতিনিধিরা। তারা আরও বলেন, অতীতে দলীয় কোন্দল দমনে বিপুল পুলিশ মোতায়েন থাকলেও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রশাসনের দৃশ্যমান কোনো ভূমিকা নেই।

উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা চার শিক্ষার্থীর ওপর হামলা চালায়। আহতদের মধ্যে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও সময় টিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিন সরকার আবিরসহ আলীমুল শামীম, মাহবুব হোসেন ফরহাদ ও আশিকুর ইসলাম রয়েছেন। বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি চবি শিক্ষার্থীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও ক্ষোভের সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তার আশ্বাস অস্ট্রেলিয়ার

চবিতে সাংবাদিকসহ ৪ শিক্ষার্থীকে মারধর, উত্তাল ক্যাম্পাস

আপডেট সময় : ০৫:৩০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬