বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) তাদের অধীন উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি) প্রকল্পে ১১০ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৩ থেকে ২০তম গ্রেডে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনপত্র ডাক বা কুরিয়ারযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর নিজ ঠিকানা লেখা ১০ টাকার ডাকটিকিট সংযুক্ত একটি ফেরত খাম জমা দিতে হবে। এছাড়া খামের ওপর আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘হিসাব সহকারী’ পদে ১৩তম গ্রেডে ১১,০০০-২৬,৫৯০ টাকা বেতন স্কেলে নিয়োগ দেওয়া হবে, যার জন্য বি. কম বা সমমানের ডিগ্রি প্রয়োজন। ১৪তম গ্রেডে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ১০,২০০-২৪,৬৮০ টাকা বেতনে নিয়োগের সুযোগ রয়েছে। এছাড়াও, ১৬তম গ্রেডে এইচএসসি পদের জন্য ৯,৩০০-২২,৪৯০ টাকা এবং ১৫তম গ্রেডে বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ অষ্টম শ্রেণি পাসের জন্য ৯,৭০০-২৩,৪৯০ টাকা বেতনের পদ রয়েছে। অফিস সহায়ক, ক্যাশ গার্ড ও নাইট গার্ড পদে অষ্টম শ্রেণি পাসে ৮,২৫০-২০,০১০ টাকা বেতনে ২০তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে।
কর্মস্থল হবে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলায়। আবেদনকারীর বয়সসীমা ৩০ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি এবং আবেদন প্রক্রিয়া জানতে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করার নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























