ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে (চট্টগ্রাম) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১১ ক্যাটাগরির মোট ২৩টি শূন্য পদে এই নিয়োগ দেওয়া হবে। গত ১৫ এপ্রিল এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিভিন্ন পদের মধ্যে রয়েছে সুবেদার (১ জন), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (৪ জন), ড্রাইভার (৩ জন), হাবিলদার (৩ জন), নার্স (১ জন), লাইনম্যান ইলেকট্রিশিয়ান (১ জন), পাম্প অপারেটর (১ জন), আরমারার (১ জন), প্রজেক্টর অপারেটর (২ জন), অফিস সহায়ক (৫ জন) এবং বাবুর্চি (১ জন)।

পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সমমান অথবা অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু পদের জন্য অবসরপ্রাপ্ত সেনা, বিজিবি বা আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া নার্স পদের জন্য প্যারামেডিক্যাল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ডিগ্রি প্রয়োজন।

বেতন স্কেল পদের ভিত্তিতে ৯,৩০০ থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (https://career.nbr.gov.bd/) প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ মে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক অস্ত্র না বানানোর ২০ বছরের প্রস্তাব ইরানের: দাবি ট্রাম্পের

অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আপডেট সময় : ০১:৫০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬