জনপ্রিয় চলচ্চিত্র ‘হাওয়া’র সাফল্যের পর নির্মাতা মেজবাউর রহমান সুমন নিয়ে আসছেন তার নতুন সিনেমা ‘রইদ’। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য নিয়ে বর্তমানে চলছে এর শেষ মুহূর্তের প্রস্তুতি। সিনেমার প্রচারণা হিসেবে সম্প্রতি মুক্তি পেয়েছে এর প্রথম গান ‘রইদে আইলা গা জুড়াইতে’। রাজীব আহমেদ রাজুর কথা ও সুরে গানটিতে গ্রামীণ আবহের ছোঁয়া পাওয়া গেছে।
সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে এক দম্পতি ও তাদের বিচিত্র জীবনবোধকে কেন্দ্র করে। যেখানে রূপক হিসেবে উঠে এসেছে আদম ও ইভ-এর চিরন্তন আখ্যান। চিত্রশিল্পী এস এম সুলতানের চিত্রকর্মের গ্রামীণ আবহকে মাথায় রেখে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। নির্মাতার আশা, ভিন্নধর্মী এই গল্প দর্শকদের হৃদয়ে গভীর দাগ কাটবে।
রিপোর্টারের নাম 

























