ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

শুভমিতা ও শরীফের নতুন দ্বৈত গান ‘পাশাপাশি’ মুক্তি পেল

সম্ভাবনাময় কণ্ঠশিল্পী শরীফ ও কলকাতার জনপ্রিয় গায়িকা শুভমিতা ব্যানার্জির কণ্ঠে নতুন একটি দ্বৈত গান প্রকাশিত হয়েছে। ‘পাশাপাশি’ শিরোনামের এই গানটির কথা ও সুর করেছেন আসাদ আফজাল এবং সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। সম্প্রতি ‘তিন তার’-এর ইউটিউব চ্যানেলে নান্দনিক একটি মিউজিক ভিডিওর মাধ্যমে গানটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়।

শ্রীমঙ্গলের মনোরম লোকেশনে চিত্রায়িত এই ভিডিওতে কণ্ঠশিল্পী শরীফের সঙ্গে মডেল হিসেবে অভিনয় করেছেন রিকা। ভিডিওটি পরিচালনা করেছেন আসিফ ইসলাম এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাবিব মোস্তফা। গানটি সম্পর্কে শরীফ বলেন, এর আগে শুভমিতা দিদির সঙ্গে আমার ‘দৃষ্টিহীন’ গানটি শ্রোতারা বেশ পছন্দ করেছিলেন। সেই অনুপ্রেরণা থেকেই এই নতুন গানটি তৈরি করা। আশা করছি, এই গানটিও সবার মন জয় করবে এবং সংগীত জগতে আমার পথচলাকে আরও সমৃদ্ধ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ৭.৫ শতাংশে নামানো প্রায় অসম্ভব: সিপিডির মত

শুভমিতা ও শরীফের নতুন দ্বৈত গান ‘পাশাপাশি’ মুক্তি পেল

আপডেট সময় : ০১:৩৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬