ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ঘুরে দাঁড়িয়েছে রিজার্ভ: আবারও ৩৫ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দেড় মাসের ব্যবধান কাটিয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৫ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিন শেষে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ দশমিক শূন্য ৩ বিলিলয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুসারে বর্তমানে রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত মার্চ মাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর রিজার্ভ কিছুটা কমে গিয়েছিল। তবে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় এবং বাজার থেকে নিয়মিত ডলার ক্রয়ের ফলে রিজার্ভ আবারও শক্তিশালী অবস্থানে ফিরেছে। গত দুই দিনে ব্যাংকগুলো থেকে প্রায় ১২ কোটি ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিশ্ববাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে আমদানিকারকদের মধ্যে কিছুটা উদ্বেগ থাকলেও বর্তমানে ডলারের বাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে। ব্যাংকগুলোতে পর্যাপ্ত ডলারের সরবরাহ থাকায় এবং বকেয়া পরিশোধের চাপ কমায় কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনে মজুত বাড়ানোর উদ্যোগ নিয়েছে। চলতি অর্থবছরে এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ৫৬১ কোটি ডলার ক্রয় করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্যের, আলোচনার উদ্যোগকে স্বাগত

ঘুরে দাঁড়িয়েছে রিজার্ভ: আবারও ৩৫ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ

আপডেট সময় : ০৮:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬