ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

হাদি হত্যায় ব্যবহৃত পিস্তলটি কেনা হয়েছিল ২ লাখ টাকায়, অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি প্রায় ২ লাখ টাকায় কেনা হয়েছিল বলে নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। হাতবদল হয়ে অস্ত্রটি শেষ পর্যন্ত মূল শুটার ফয়সালের কাছে পৌঁছায়। ফরেনসিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে, উদ্ধারকৃত ওই পিস্তলটি দিয়েই হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাজেদুল হক হেলাল নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তুরস্ক থেকে আমদানিকৃত এই পিস্তলটি ২০১৭ সালে একটি বৈধ ডিলারের মাধ্যমে বিক্রি হলেও পরবর্তীতে লাইসেন্স নবায়ন না করে অবৈধভাবে হাতবদল করা হয়। গ্রেপ্তারকৃত হেলালকে ইতিমধ্যে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

সিআইডির তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, নরসিংদী থেকে অস্ত্রটি উদ্ধারের পর সেটির সিরিয়াল নম্বর ও কার্তুজ ফরেনসিক ল্যাবে মেলানো হয়েছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা মধ্যস্থতাকারীদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অধিকার রক্ষাই বর্তমান সংসদের মূল লক্ষ্য: ডেপুটি স্পিকার

হাদি হত্যায় ব্যবহৃত পিস্তলটি কেনা হয়েছিল ২ লাখ টাকায়, অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬