ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

উত্তর আমেরিকায় ‘দম’ ঝড়: দ্বিতীয় সপ্তাহে হলের সংখ্যা বেড়ে ৫৮

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে অভাবনীয় সাফল্য পাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র ‘দম’। দর্শকদের ব্যাপক চাহিদার মুখে যুক্তরাষ্ট্র ও কানাডার ৫৮টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ এপ্রিল থেকে এই বর্ধিত সংখ্যক হলে দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারবেন। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই হলের সংখ্যা ৭টি থেকে বাড়িয়ে ৫০টি করা হয়েছে।

রেদওয়ান রনি পরিচালিত এবং আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী অভিনীত এই সিনেমাটি গত ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। মুক্তির এক সপ্তাহ না পেরোতেই দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এ উপলক্ষে বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন নির্মাতা রেদওয়ান রনি। সেখানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকরা সিনেমাটি দেখে প্রশংসা করেছেন।

নির্মাতা রেদওয়ান রনি জানান, ‘দম’ একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত চলচ্চিত্র। প্রবাসীদের এমন স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও সিনেমার প্রতি তাদের আগ্রহ দেখে তিনি অভিভূত। তিনি মনে করেন, এই সিনেমার মাধ্যমে বাংলাদেশের বিজয়ের গল্প বিশ্বদরবারে তুলে ধরা সম্ভব হয়েছে। দর্শকদের এই ইতিবাচক সাড়াকে তিনি বাংলা চলচ্চিত্রের বড় জয় হিসেবে দেখছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অধিকার রক্ষাই বর্তমান সংসদের মূল লক্ষ্য: ডেপুটি স্পিকার

উত্তর আমেরিকায় ‘দম’ ঝড়: দ্বিতীয় সপ্তাহে হলের সংখ্যা বেড়ে ৫৮

আপডেট সময় : ০৭:০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬