ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মোহাম্মদপুরে লম্বু আসাদুলকে কুপিয়ে হত্যা, ৭২ ঘণ্টায় দ্বিতীয় খুনে আতঙ্ক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে অপরাধীদের দৌরাত্ম্য থামছেই না। গত ১২ এপ্রিল কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে ‘অ্যালেক্স ইমন’ হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার আসাদুল হক (২৮) ওরফে লম্বু আসাদুল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে বেড়িবাঁধ সংলগ্ন সাদেক খান ইটখোলা এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক পৌনে একটার দিকে রক্তাক্ত অবস্থায় আসাদুলকে রাস্তায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বুক ও পিঠে ধারালো অস্ত্রের গভীর ক্ষত দেখে পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত আসাদুল বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা এবং মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এলাকায় ভাড়ায় থাকতেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত আসাদুলের বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত শত্রুতার জেরে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মুন্না, নয়ন ও মিরাজ নামে তিনজনের নাম উঠে এসেছে। অপরাধীদের গ্রেপ্তারে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অধিকার রক্ষাই বর্তমান সংসদের মূল লক্ষ্য: ডেপুটি স্পিকার

মোহাম্মদপুরে লম্বু আসাদুলকে কুপিয়ে হত্যা, ৭২ ঘণ্টায় দ্বিতীয় খুনে আতঙ্ক

আপডেট সময় : ০৭:০০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬