ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে কলেজছাত্রকে ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় আশফাক কবির সাজিদ (১৭) নামে এক কলেজছাত্রকে অমানবিক নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। মারধরের একপর্যায়ে তাকে একটি নির্মাণাধীন ভবনের আটতলা থেকে লিফটের ফাঁকা গর্তে ফেলে দেওয়া হয় বলে জানা গেছে। গত রোববার রাতে ডিসি রোড এলাকার মৌসুমি আবাসিক এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আশফাক বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সাতজনকে অভিযুক্ত করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে ওই ভবনের নিরাপত্তাকর্মী এনামুল হককে গ্রেপ্তার করেছে। মামলার এজাহার অনুযায়ী, ঘটনার দিন বিকেলে এক বন্ধুর ফোন পেয়ে বাসা থেকে বের হয়েছিলেন আশফাক। পরে একদল তরুণ তাকে অস্ত্র দেখিয়ে জোরপূর্বক ওই নির্মাণাধীন ভবনে নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হামলাকারীদের হাত থেকে বাঁচতে আশফাক ভবনের ওপরতলায় উঠে গেলেও নিরাপত্তাকর্মীর সহায়তায় অভিযুক্তরা সেখানে পৌঁছে তাকে মারধর করে এবং নিচে ফেলে দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে তথাকথিত ‘কিশোর গ্যাং’ এর সংশ্লিষ্টতা আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্রেডিট কার্ড গ্রাহকদের বিমা সুবিধা দিতে ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

চট্টগ্রামে কলেজছাত্রকে ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৫:৪৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬