ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

জানালা খুললেই তামাকের বিষাক্ত শ্বাস, চকরিয়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে বসতবাড়ির একেবারে গা ঘেঁষে গড়ে ওঠা তামাক প্রক্রিয়াজাতকরণ শেডের কারণে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে বেশ কয়েকটি পরিবার। তামাকের তীব্র গন্ধে শিশুদের শ্বাসকষ্ট ও চোখের সমস্যাসহ নানা রোগ দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।

স্থানীয়রা জানান, জানালার পাশেই তামাক শুকানোর অস্থায়ী শেড তৈরি করায় ঘরের ভেতর বিষাক্ত বাতাস ও গন্ধ প্রবেশ করছে। বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীরা এতে বেশি অসুস্থ হয়ে পড়ছেন। ভুক্তভোগী মো. ছরওয়ার আলম জানান, বারবার অনুরোধ করা সত্ত্বেও স্থানীয় মহিউদ্দিন এই কার্যক্রম বন্ধ করেননি। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এই কার্যক্রম দ্রুত বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ইউএনও শাহিন দেলোয়ার অভিযোগের সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় নিজ ঘরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার, জমি নিয়ে বিরোধের সন্দেহ

জানালা খুললেই তামাকের বিষাক্ত শ্বাস, চকরিয়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে

আপডেট সময় : ০৪:৪০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬