ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

চুয়াডাঙ্গায় সড়ক নির্মাণে অনিয়ম: এমপি রাসেলের পরিদর্শনে ক্ষোভ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল থেকে ভুলটিয়া পর্যন্ত সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে নবনির্মিত সড়কটির স্থায়িত্ব নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সামান্য টানেই সড়কের পিচ উঠে যাচ্ছে।

অভিযোগের সত্যতা যাচাই করতে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল গত বুধবার বিকেলে নির্মাণাধীন সড়কটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে কাজের নিম্নমান দেখে তিনি সংশ্লিষ্টদের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। এ সময় স্থানীয়রা এমপির কাছে সড়কটির বেহাল দশা তুলে ধরে টেকসই উন্নয়নের দাবি জানান। তবে ঠিকাদার সাইফুল ইসলাম পিন্টু অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি নিয়ম মেনেই কাজ করছেন।

উপজেলা এলজিইডি প্রকৌশলী আক্তার হোসেন জানান, তিনি কাজ পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় সংশোধনের নির্দেশনা দিয়েছেন। এদিকে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকারি কাজে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেষ হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি: গভীর সংকটের মুখে কূটনৈতিক তৎপরতা

চুয়াডাঙ্গায় সড়ক নির্মাণে অনিয়ম: এমপি রাসেলের পরিদর্শনে ক্ষোভ

আপডেট সময় : ০৩:৩৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬