ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

উখিয়ায় ইজারার নামে সীমানা ছাড়িয়ে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে বালুখালী বাজার ইজারাকে কেন্দ্র করে একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সরকারি অনুমোদন অনুযায়ী নির্ধারিত সীমানার বাইরে গিয়ে মরাগাছতলাসহ আশপাশের এলাকায় অবৈধভাবে টাকা আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এই ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

সরেজমিনে জানা গেছে, বালুখালী বাজারের নির্ধারিত সীমানা পেরিয়ে ময়নাঘোনা ও এপিবিএন চেকপোস্ট সংলগ্ন এলাকায় প্রকাশ্যে চাঁদা আদায় করা হচ্ছে। অভিযোগ উঠেছে, ইজারাদার ফোরকান চৌধুরীর ভাই সাইফুল এবং নিজেকে যুবদল কর্মী হিসেবে পরিচয় দেওয়া খালেক নামের এক ব্যক্তি নিয়মিত ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিচ্ছেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের নানাভাবে হুমকি ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, ৫ আগস্টের পর থেকে একটি গোষ্ঠী ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন স্থানে বেআইনিভাবে টাকা তুলছে। দ্রুত এসব চাঁদাবাজদের রুখে দেওয়া জরুরি। অন্যদিকে, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানিয়েছেন, ইজারার নির্ধারিত এলাকার বাইরে খাজনা আদায়ের কোনো সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় নিজ ঘরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার, জমি নিয়ে বিরোধের সন্দেহ

উখিয়ায় ইজারার নামে সীমানা ছাড়িয়ে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

আপডেট সময় : ০১:১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬