ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় আসাদুল হক ওরফে লম্বু আসাদুল (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সাদেক খান ইটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক সূচনা : তিন দেশের যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ

রাজধানীর মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০১:০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬