আসন্ন ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার) নির্বাচনকে ‘পাতানো’ হিসেবে অভিহিত করে তা বর্জনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল। বুধবার ঢাকা বার ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ সিদ্ধান্তের কথা জানান। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগেই নির্বাচন কমিশনকে একতরফাভাবে সাজানো হয়েছে, যা একটি স্বচ্ছ নির্বাচনের পরিপন্থী।
সংবাদ সম্মেলনে শিশির মনির বলেন, নিয়ম অনুযায়ী ১১ সদস্যের নির্বাচন কমিশনে দুই প্যানেল থেকে সমান সংখ্যক সদস্য থাকার কথা থাকলেও, এবার একটি প্যানেল থেকেই সাতজনের নাম চূড়ান্ত করা হয়েছে। তিনি আরও দাবি করেন, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনার ছাড়া বাকি সদস্যদের মধ্যে উভয় পক্ষ থেকে সমবণ্টন প্রয়োজন ছিল। ব্যালট ছিনতাই ও ভোট কারচুপির আশঙ্কা প্রকাশ করে তিনি এই নির্বাচন প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ বলে দাবি করেন এবং এর প্রতিবাদে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
রিপোর্টারের নাম 





















