ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে বৈশাখী আয়োজনে গানে মুগ্ধতা ছড়ালেন এমপি সাঈদ আল নোমান

বন্দরনগরী চট্টগ্রামে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশাত্মবোধক গান গেয়ে উপস্থিত দর্শকদের অভিভূত করেছেন সংসদ সদস্য সাঈদ আল নোমান। মঙ্গলবার দুপুরে নগরীর কাজির দেউড়ি মোড় সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (আইসিসি) এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে মেয়রের বিশেষ অনুরোধে মঞ্চে আসেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি অত্যন্ত আবেগঘন কণ্ঠে কালজয়ী গান ‘জন্ম আমার ধন্য হলো মাগো’ পরিবেশন করেন। তার দরদী গায়কীতে পুরো মিলনায়তনে এক পিনপতন নীরবতা নেমে আসে এবং গানের শেষে উপস্থিত সুধীজনরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে সহকারী ভারতীয় হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাঈদ আল নোমান জানান, জনপ্রতিনিধি হওয়ার পর এটি তার দ্বিতীয়বার জনসমক্ষে গান গাওয়া। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনরা মনে করছেন, জনপ্রতিনিধিদের এমন সংস্কৃতিমনা আচরণ সাধারণ মানুষের সঙ্গে তাদের দূরত্ব কমিয়ে উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, গুলিতে ১ জনের মৃত্যু

চট্টগ্রামে বৈশাখী আয়োজনে গানে মুগ্ধতা ছড়ালেন এমপি সাঈদ আল নোমান

আপডেট সময় : ০৩:১২:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬