ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ (বুধবার) অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বাতাস দক্ষিণ-দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ। গতকাল মঙ্গলবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস।
রিপোর্টারের নাম 























