ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা: অংশ নিচ্ছে সারা দেশের ক্ষুদে শিক্ষার্থীরা

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে এই মেধা যাচাই প্রক্রিয়া শুরু হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত সূচি অনুযায়ী, আগামী কয়েকদিন পর্যায়ক্রমে ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষার জন্য আড়াই ঘণ্টা সময় নির্ধারিত থাকলেও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে।

তবে ভৌগোলিক ও স্থানীয় প্রেক্ষাপট বিবেচনায় দেশের তিন পার্বত্য জেলা— রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পরীক্ষার সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এসব জেলায় ১৭ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়ে ২০ এপ্রিল পর্যন্ত চলবে। সারা দেশের শিক্ষার্থীদের এই বড় পরীক্ষায় নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশীয় টেলিকম খাত ধ্বংসের ব্লুপ্রিন্ট: নতুন লাইসেন্সিং নীতিমালার ব্যবচ্ছেদ

শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা: অংশ নিচ্ছে সারা দেশের ক্ষুদে শিক্ষার্থীরা

আপডেট সময় : ১০:৪১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬