ঢাকা ১২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ঐতিহ্য ও শেকড়ের সন্ধানে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের বর্ণাঢ্য বর্ষবরণ

রাজধানীতে ভিন্ন আঙ্গিকে এবং দেশীয় ঐতিহ্যের মিশেলে উদযাপিত হয়েছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের দিনব্যাপী বাংলা নববর্ষ উৎসব ১৪৩৩। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত এই উৎসবের সূচনা হয় রাজধানীর মুক্তাঙ্গন থেকে শুরু হওয়া ‘বাংলা নবযাত্রা’ নামক একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। এই মিছিলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মিনার, পালকি, হারিকেন, কৃষকের মাথাল ও মইয়ের মতো হারিয়ে যাওয়া নানা অনুষঙ্গ প্রদর্শিত হয়, যা দর্শনার্থীদের নজর কেড়েছে।

শোভাযাত্রা পরবর্তী আয়োজনে ছিল ঐতিহ্যবাহী বাঙালি মেজবান, যেখানে দেশীয় খাবারের সমারোহে মেতে ওঠেন আমন্ত্রিতরা। বিকেলের সাংস্কৃতিক পর্বে পবিত্র কুরআন তেলাওয়াত ও হামদ-নাতের পাশাপাশি জারি, সারি ও ভাওয়াইয়ার মতো লোকজ সংগীতের মূর্ছনায় মুগ্ধ হয় উপস্থিত জনতা। জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি তার বক্তব্যে বলেন, অপসংস্কৃতি ও কুসংস্কারমুক্ত হয়ে নতুন প্রজন্মের কাছে দেশের প্রকৃত ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশীয় টেলিকম খাত ধ্বংসের ব্লুপ্রিন্ট: নতুন লাইসেন্সিং নীতিমালার ব্যবচ্ছেদ

ঐতিহ্য ও শেকড়ের সন্ধানে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের বর্ণাঢ্য বর্ষবরণ

আপডেট সময় : ১০:৪১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬