ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ডিএমপির এডিসি পরিচয়ে প্রতারণা: সিলেটে ভুয়া পুলিশ কর্মকর্তা আটক

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)-এর সহকারী পুলিশ কমিশনার (এডিসি) পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে। সোমবার (১৩ এপ্রিল) রাতে নগরীর হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আশরাফুল আম্বিয়া (৩০) সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার রায়গড় এলাকার মৃত আব্দুল মুকিতের ছেলে। তিনি বিশ্বনাথ উপজেলার তাতিকোনা ইসলামপুর এবং সিলেট কোতোয়ালি থানার রায়নগর দর্জিবন্দ এলাকায় বসবাস করতেন। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ডিএমপির ডিবি শাখার এডিসি পরিচয় দিয়ে সিলেট মহানগরের বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে অবৈধ সুবিধা আদায় করে আসছিলেন। ঘটনার দিন তিনি একটি রেস্টুরেন্টে চা পান করার পর সেখানকার ব্যক্তিদের কাছে এসএমপি-এর ডিবি বিভাগের উপকমিশনারের মোবাইল নম্বর জানতে চান।

এ সময় সেখানে উপস্থিত সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তার পরিচয় যাচাই করতে চাইলে তিনি নিজেকে ডিএমপির ডিবি শাখার এডিসি হিসেবে পরিচয় দেন। তার আচরণে সন্দেহ হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরবর্তীতে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেন। পরে তাকে হেফাজতে নিয়ে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে দেশীয় সাংস্কৃতিক সংসদের বর্ষবরণ উৎসব

ডিএমপির এডিসি পরিচয়ে প্রতারণা: সিলেটে ভুয়া পুলিশ কর্মকর্তা আটক

আপডেট সময় : ০৯:২৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬