ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

চট্টগ্রামের পটিয়ায় শিকলবাহা খালের কৈয়গ্রাম এলাকা থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৬টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাশের শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ, যা এটিকে হত্যাকাণ্ড বলে ইঙ্গিত করছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা শিকলবাহা খালে একটি নারীর লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নারী পুলিশ সদস্য ও স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা, লাশটি আশপাশের কোনো এলাকা থেকে ভেসে এসে শিকলবাহা খালের কৈয়গ্রাম এলাকায় আটকে যায়। স্থানীয়দের মতে, প্রায় এক-দুই দিন আগেই লাশটি সেখানে ভেসে এসেছিল এবং পানি কমে যাওয়ায় মঙ্গলবার বিকেলে তা মানুষের নজরে আসে। লাশটি ফুলে যাওয়া অবস্থায় ছিল এবং পরনে লাল রঙের একটি থ্রিপিস ছিল।

পটিয়া থানার সেকেন্ড অফিসার ও উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ জানান, খবর পেয়ে পুলিশ প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিচয়বিহীন লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাশের আনুমানিক বয়স ৩৫ বছর। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে। পুলিশ নিহতের পরিচয় শনাক্তে তদন্ত শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বমঞ্চে মেসির ‘ডাবল সেঞ্চুরি’র হাতছানি, গড়লেন নতুন রেকর্ড

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

আপডেট সময় : ০৯:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬