ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সরকার গণভোটের রায় উপেক্ষা করে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে: জামায়াত নেতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, সরকার গণভোটের রায় উপেক্ষা করে দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, ৭০ শতাংশ মানুষের রায়কে পদদলিত করার যে দুঃসাহস বিএনপি দেখিয়েছে, তা বিএনপিকে আরও গর্তে ঠেলে দেবে। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের ১৮০ দিনের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর বিএনপির শুভ বুদ্ধির উদয় না হলে, ৭০ শতাংশ জনগণের রায় পদদলিত করার এই দুঃসাহসের উপযুক্ত জবাব দিতে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে প্রতিবেশী রাষ্ট্রের কাছে বর্গা দেওয়া হয়েছিল। আমাদের হারিয়ে যাওয়া স্বাধীনতা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরুদ্ধার করেছে এদেশের ছাত্র-জনতা। জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও যদি আমাদের স্বাধীনতা ভিনদেশীদের হাতে তুলে দেওয়া হয়, তবে এর খেসারত বিএনপিকেই দিতে হবে। তিনি বলেন, আন্দোলনের মুখে বিএনপি বাধ্য হবে জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজে নিতে।

মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন-শাহবাগ-রমনা জোনের অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজ করতে হবে। ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় তিনি উপস্থিত সকলকে নিরলসভাবে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমির, জোন পরিচালক এডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’র মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী ড. আব্দুল মান্নান। মহানগরীর কর্মপরিষদ সদস্য ও জোন সহকারী পরিচালক শাহীন আহমেদ খানের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরের শুরুতে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আব্দুস সমাদ। এছাড়াও বক্তব্য রাখেন মহানগরীর মজলিসে শুরা সদস্য ও পল্টন থানা আমির অ্যাডভোকেট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে দেশীয় সাংস্কৃতিক সংসদের বর্ষবরণ উৎসব

সরকার গণভোটের রায় উপেক্ষা করে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে: জামায়াত নেতা

আপডেট সময় : ০৯:২৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬