ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

মহেশপুরে ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত এলাকায় ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর থানা পুলিশ নদীর পাড় সংলগ্ন ধানক্ষেত থেকে কাঁদামাটি মাখা অবস্থায় লাশটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি টহল দল সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় লাশটি দেখতে পায়। লাশটি সীমান্তের জিরো লাইন থেকে আনুমানিক ৫০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া যায়। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

মহেশপুর থানা পুলিশ এবং বিজিবির পৃথক সূত্র জানিয়েছে, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে কোনো ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে এখনো কোনো অভিযোগ থানায় বা বিজিবির কাছে জমা পড়েনি। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেছেন, লাশটি বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া গেছে এবং সাম্প্রতিক সময়ে ওই সীমান্ত এলাকায় কোনো গুলির ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, ‘লাশটি জিরো লাইনের প্রায় ৫০ গজ ভেতরে পাওয়া গেছে। এটি সীমান্তসংক্রান্ত কোনো ঘটনা কিনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী রহস্য উদঘাটনে কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁর পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রীর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মহেশপুরে ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৮:১৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬