ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

দলীয় ক্ষমতায়নে ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ইনু মিয়া ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর প্রতিজ্ঞা করেছিলেন যে, তার পছন্দের দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি ভাত খাবেন না। ১৭ বছরেরও বেশি সময় ধরে তিনি কলা, রুটি, বিস্কুটসহ শুকনো খাবার খেয়ে জীবন কাটিয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম জগৎচর গ্রামে ইনু মিয়ার বাড়িতে গিয়ে নিজ হাতে তাকে ভাত খাইয়ে দেন। প্রতিমন্ত্রীর নিজ হাতে খাবার পেয়ে ইনু মিয়া আনন্দের সাথে ভাত খাওয়া শুরু করেন।

প্রসঙ্গত, ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় এক কর্মীসভায় ইনু মিয়া এই প্রতিজ্ঞা করেছিলেন। সে সময় বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান প্রতিমন্ত্রী শরীফুল আলম তাকে কথা দিয়েছিলেন যে, বিএনপি ক্ষমতায় আসলে তিনি নিজ হাতে ইনু মিয়াকে ভাত খাওয়াবেন। আজ তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন।

প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, ‘যে ব্যক্তি দলকে ভালোবেসে এত বড় ত্যাগ স্বীকার করতে পারেন, আমাদের উচিত তার পাশে থাকা। আমরা দলীয় নেতাকর্মীরা তার যেকোনো প্রয়োজনে পাশে থাকব।’ তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, ইনু মিয়াকে একটি নতুন ঘর করে দেওয়া হবে এবং একটি বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

দলীয় ক্ষমতায়নে ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

আপডেট সময় : ০৮:১৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬