ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

গণআন্দোলনের সঙ্গে যুক্তরাই বাস্তবতার নিরূপণকারী: প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বাংলাদেশের প্রতিটি অর্জনই দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। যারা ১৯২৪ সালের গণআন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, তারাই এই সংগ্রামের প্রকৃত বাস্তবতা তুলে ধরতে সক্ষম।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, শহীদ জিয়াউর রহমান জাতীয়তাবাদী তত্ত্বের মাধ্যমে দেশকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল জাতিগোষ্ঠীকে নিয়ে ‘রঙধনু জাতি’ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন। বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপনের আয়োজন এই বহুত্ববাদী চেতনারই প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শাটল ট্রেনের সমস্যা সমাধানে তিনি রেল প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। এছাড়াও, ১০টি হল নির্মাণের জন্য যে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) তৈরি করা হয়েছে, সেটির অগ্রগতি নিয়েও তিনি কাজ করবেন।

পহেলা বৈশাখ উদযাপন কমিটি-২০২৬ এর আহ্বায়ক ও চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, চাকসু ভিপি, জিএস ও এজিএস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চক্ষু সেবায় বিএনএসবি ও সিইআইটিসির অবদান: বার্ষিক সাধারণ সভায় অগ্রগতি পর্যালোচনা

গণআন্দোলনের সঙ্গে যুক্তরাই বাস্তবতার নিরূপণকারী: প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৬:৫৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬