প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিতাড়িত স্বৈরাচারের ভূত যেন বিরোধী দলের ওপর ভর করেছে। তিনি আরও বলেন, যে জুলাই সনদ বিএনপি সই করেছে, সেই সনদের প্রতিটি অক্ষর, শব্দ ও লাইন বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, জুলাই সনদ সই করার জন্য যখন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ড. ইউনুস ডেকেছিলেন, তখন বিএনপিই প্রথম সেখানে গিয়েছিল এবং সনদটিতে সই করেছিল। তাই, বিএনপি কর্তৃক স্বাক্ষরিত এই জুলাই সনদের সকল অঙ্গীকার সরকার পূরণ করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 





















