ঢাকা ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

৬ লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ, যান চলাচল বিঘ্নিত

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় ক্ষোভের সঞ্চার হয়েছে। মহাসড়কটি সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় অসংখ্য মানুষের জীবনহানি ঘটছে। সড়কটি ছয় লেনে উন্নীত করার দীর্ঘদিনের আশ্বাস বাস্তবে রূপ না নেওয়ায় এর প্রতিবাদে ‘চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন’-এর সদস্য ও স্থানীয়রা মহাসড়কটি দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনের ট্রাফিক পুলিশ বক্সের সামনে এই কর্মসূচি পালিত হয়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলনের ব্যানারে আয়োজিত এই অবরোধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অবরোধ চলাকালে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি দেন যে, দ্রুততম সময়ের মধ্যে মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

পরবর্তীতে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয় যে, আগামী সাত দিনের মধ্যে মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার বিষয়ে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন।

এ সময় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল এবং লোহাগাড়া ট্রাফিক ইনচার্জ হাসানুজ্জামানসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

৬ লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ, যান চলাচল বিঘ্নিত

আপডেট সময় : ০২:৩৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬