ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের হাতে ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মঙ্গলবার সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মেজর (অব.) আখতারুজ্জামান রচিত ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। রাজধানীর মগবাজারস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে লেখক মেজর (অব.) আখতারুজ্জামান বইটি লেখার প্রেক্ষাপট, উদ্দেশ্য ও বিষয়বস্তু সম্পর্কে অতিথিদের অবহিত করেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, মাওলানা আ ন ম সামছুল ইসলাম (সাবেক এমপি), সেক্রেটারি জেনারেল (সাবেক এমপি) মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন যে, বইটি পাঠকদের সমৃদ্ধ করার পাশাপাশি দেশ গঠনে ভূমিকা রাখার দিক নির্দেশনা প্রদান করবে এবং ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মা-মেয়ের গণধর্ষণ: উদ্বেগ প্রকাশ আসকের

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের হাতে ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন

আপডেট সময় : ০৯:২৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬