ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামে চিকিৎসাধীন অবস্থায় মোট ১৩ শিশুর প্রাণহানি ঘটল। গত শনিবার (১১ এপ্রিল) জামালপুরের সরিষাবাড়ি থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া সাত মাসের একটি শিশু সোমবার (১৩ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশুটির হাম ছাড়াও নিউমোনিয়া এবং হৃদরোগ ছিল বলে জানা গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জন শিশু হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। একই সময়ে ৩৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে মোট ৭৪ জন রোগী হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় ৪৫৭ জন সন্দেহভাজন হামে আক্রান্ত রোগী এই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে ৩৭০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে এবং বাকিরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁর পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রীর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহ মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৪

আপডেট সময় : ০৮:১৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬