ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল, কেন্দ্রগুলোর জন্য কঠোর নির্দেশনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল, শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিভাগীয় ও জেলা শহরগুলোতে নির্ধারিত কলেজ কেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা এই ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

পরীক্ষা আয়োজন উপলক্ষে কেন্দ্রগুলোর জন্য বিস্তারিত একগুচ্ছ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্র সচিবদের বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার্থীদের তালিকা সংগ্রহ করতে হবে। আসন বিন্যাসের ক্ষেত্রে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান—এই তিন ইউনিটের জন্য প্রতি কক্ষে ১০-এর গুণিতক হারে আসন বরাদ্দ করতে হবে। নিজস্ব কেন্দ্রে পর্যাপ্ত জায়গা না থাকলে পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানকে ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে, তবে তা পরীক্ষার অন্তত তিন দিন আগে শিক্ষার্থীদের জানাতে হবে।

ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে হাজিরাপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারা মিলিয়ে দেখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ওএমআর শিটে কোনো ধরনের সাংকেতিক চিহ্ন বা মোবাইল নম্বর লিখলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হবে। এছাড়া প্রতিটি গ্রুপের জন্য পৃথক দুই সেট প্রশ্নপত্র রাখা হয়েছে, যাতে পাশাপাশি বসা শিক্ষার্থীরা একই সেটের প্রশ্ন না পান।

পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পর কোনো শিক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে বলা হয়েছে। পরীক্ষা শেষে ওএমআর শিট ও হাজিরাপত্র সিলগালা করে ওই দিন রাত ৮টার মধ্যে আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল, কেন্দ্রগুলোর জন্য কঠোর নির্দেশনা

আপডেট সময় : ০৩:১০:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬