ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী একটি চক্রের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। গ্রেপ্তারকৃত মো. রাকিবুল ইসলামকে দিনাজপুরের চিরিরবন্দর এলাকা থেকে আটক করা হয়। সিআইডি জানিয়েছে, এই চক্রটি ব্যাংক কর্মকর্তা সেজে কৌশলে গ্রাহকদের কার্ডের তথ্য হাতিয়ে নিয়ে প্রায় ১৩ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাৎ করেছে।
তদন্তে জানা যায়, খুলনা বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তাকে টার্গেট করে প্রতারক চক্রটি নিজেদের ব্যাংকের প্রতিনিধি পরিচয় দিয়ে কার্ড আপডেট করার কথা বলে তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে সেই তথ্য ব্যবহার করে কয়েক দিনের ব্যবধানে বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ সরিয়ে নেওয়া হয়। গ্রেপ্তারকৃত যুবক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে একটি সংঘবদ্ধ চক্রের সাথে যুক্ত হয়ে দীর্ঘদিন ধরে এই জালিয়াতি করে আসছিল। এই চক্রের বাকি সদস্যদের ধরতে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 

























