ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ইরানের তেল বিক্রি ঠেকাতে একজোট হচ্ছে দেশগুলো: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে তেল বিক্রি করা থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে আরও কয়েকটি দেশ। রোববার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের তিনি বলেন, ‘হরমুজ প্রণালির বিষয়ে অনেক ইতিবাচক ঘটনা ঘটছে।’

ট্রাম্প আরও বলেন, ইরানের সামরিক সক্ষমতা বর্তমানে প্রায় ‘বিধ্বস্ত’ অবস্থায় আছে এবং দেশটির পুরো নৌবাহিনী পানির নিচে। তিনি মনে করেন, সোমবার সকাল থেকে শুরু হতে যাওয়া নৌ-অবরোধ অত্যন্ত কার্যকর হবে, কারণ অন্যান্য দেশগুলোও এখন ইরানকে তেল বিক্রি থেকে বিরত রাখতে সহযোগিতা করছে। এর ফলে বিশ্ববাজারে ইরানের তেলের যোগান বন্ধ হয়ে যাবে বলে তিনি আত্মবিশ্বাসী।

প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, অনেক ট্যাংকার হরমুজ প্রণালি এড়িয়ে পথ পরিবর্তন করছে। তিনি বলেন, ‘অনেক জাহাজ আমাদের দেশের দিকে আসছে তেল সংগ্রহ করার জন্য। তারা আর হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার ঝুঁকি নেবে না।’ ইরান আলোচনার টেবিলে ফিরে আসবে কিনা, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘তারা ফিরে আসুক বা না আসুক, তাতে আমার কিছু যায় আসে না। তারা যদি ফিরে না আসে, তাতেও আমার কোনো সমস্যা নেই।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির বিস্ময় আধুনিক ক্ষেপণাস্ত্র: যেভাবে আকাশপথে নিখুঁত লক্ষ্যভেদ করে এই মারণাস্ত্র

ইরানের তেল বিক্রি ঠেকাতে একজোট হচ্ছে দেশগুলো: ট্রাম্প

আপডেট সময় : ০১:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬