ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

খুলনা শিপইয়ার্ডে ৬ পদে নিয়োগ, আবেদন শেষ ২৩ এপ্রিল

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড তাদের প্রতিষ্ঠানে বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ৫টি ক্যাটাগরিতে মোট ৬ জন জনবল নিয়োগ করা হবে। এই পদগুলোতে চুক্তিভিত্তিক ও অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।

গত ৯ এপ্রিল প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ১ জন, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে ১ জন, উচ্চমান হিসাব করণিক পদে ১ জন, নিম্ন করণিক কাম কম্পিউটার অপারেটর পদে ২টি এবং জুনিয়র ড্রাফটসম্যান পদে ১ জন নিয়োগ দেওয়া হবে।

সহকারী প্রকৌশলী (সিভিল) পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি এবং সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ও উচ্চমান হিসাব করণিক পদের জন্য হিসাব বিজ্ঞানে স্নাতক ডিগ্রি প্রয়োজন। নিম্ন করণিক কাম কম্পিউটার অপারেটর পদের জন্য এইচএসসি পাশ এবং জুনিয়র ড্রাফটসম্যান পদের জন্য খুলনা শিপইয়ার্ডের নিয়োগ ওয়েবসাইটে উল্লিখিত শর্তাবলী পূরণ করতে হবে।

পদভেদে বেতন নির্ধারণ করা হবে খুলনা শিপইয়ার্ডের চুক্তিভিত্তিক বেতন স্কেল অনুযায়ী।

আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, খুলনা বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। প্রথম ও দ্বিতীয় পদের জন্য ৩০০ টাকা এবং তৃতীয় থেকে পঞ্চম পদের জন্য ২০০ টাকা ব্যাংক ড্রাফট করতে হবে। আবেদন করার শেষ তারিখ আগামী ২৩ এপ্রিল, বিকেল ৫টা পর্যন্ত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

খুলনা শিপইয়ার্ডে ৬ পদে নিয়োগ, আবেদন শেষ ২৩ এপ্রিল

আপডেট সময় : ০১:৪৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬