ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

দিনাজপুরে জামায়াত-সমর্থিত ১১ দলের বিক্ষোভ: গণভোট ও জুলাই সনদ মেনে নেওয়ার দাবি

দিনাজপুর জেলা জামায়াতের আয়োজনে গণভোটের রায় প্রতিষ্ঠা এবং জুলাই সনদ মেনে নেওয়ার দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সরকার দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তারা সরকারকে গণভোট ও জুলাই সনদ মেনে নিতে অথবা ক্ষমতা ছেড়ে দিতে আহ্বান জানান।

রোববার (১২ এপ্রিল) বিকেল ৪টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান। সমাবেশে বক্তারা বলেন, যে সরকার জনগণের ভাষা বুঝতে ব্যর্থ, সেই সরকারকে জনগণের সঙ্গে তামাশা করার সুযোগ দেওয়া হবে না।

সমাবেশে জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আনোয়ারুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম বক্তব্য রাখেন। এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম, এ্যাডভোকেট মাইনুল আলম, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, জেলা জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েম রুপম এবং এনসিপি নেতা একরামুল হক আবির বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।

সমাবেশ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। সমাবেশে ও মিছিলে ১১ দলীয় ঐক্যের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

দিনাজপুরে জামায়াত-সমর্থিত ১১ দলের বিক্ষোভ: গণভোট ও জুলাই সনদ মেনে নেওয়ার দাবি

আপডেট সময় : ০৬:৩৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬